ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে মাইক্রোবাস চাপায় কলেজছাত্র নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ১০ জুলাই ২০২২
রংপুরে মাইক্রোবাস চাপায় কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি

রংপুরে গরু কোরবানির ছুরি আনতে গিয়ে মাইক্রোবাস চাপায় মাহমুদুল হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার সকালে নগরীর মেডিকেল পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদুল গংগাচড়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রংপুর নগরীর পুলিশ ট্রেনিং সেন্টার এলাকার আব্দুল মান্নানের ছেলে।

Advertisement

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, মাহামুদুল সকালে ঈদের নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে গরু কোরবানির ছুরি আনতে যান। মেডিকেল পাকারমাথা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!