শুক্রবার দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার এলমান নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং সবুজ উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, কয়েকমাস আগে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে চাঁদার দাবিতে হাতুড়ি পেটা করেন এলমান ও তার সহযোগীরা। ওই মামলার প্রধান আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলামান ও তার সহযোগী সবুজকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৮০টি ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)