রংপুরের অন্নদানগরে পাঠাগারভিত্তিক সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রে'র আয়োজনে অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার স্থানীয় অন্নদানগর কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ।
.png)
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক তাপস কুমার সাহা। প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রে সম্পর্কে তথ্য ও কার্যক্রম উপস্থাপন করেন প্রচার সম্পাদক শাওন কুমার সাহা। অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষিত ব্যবহার বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ইয়ুথ অ্যাম্বাসডর মৌমিতা হিয়া ও মোস্তফা নেওয়াজ বাঁধন।
অনুষ্ঠানে বক্তারা সাইবার বুলিং সাইবার, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ ও আশক্তির উপর আলোকপাত করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। কেন্দ্রের সভাপতি তাপস কুমার সাহা বলেন, ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র তার যাত্রার শুরু থেকেই পাঠাগার পরিচালনা, পাঠচক্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন। সবার সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্নদানগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবি। তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে সাইবার সচেতনতা ও েবৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ।

পীরগাছা কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকবে। উল্লেখ্য অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সোনালু, কৃষ্ণচূড়া, পলাশ, চন্দনসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা লাগানো হয়। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দ্য রিপোর্ট ও তরুণোদয়।