নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৫
রাজশাহীর মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার বড়াইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার ফয়সাল হোসেন, একই জেলার রানীনগর উপজেলার রবিন হোসেন, পত্নীতলা উপজেলার বাবলু হোসেন ও সিরাজগঞ্জের আব্দুস সামাদ। এর মধ্যে রবিন ও ফয়সালের অবস্থা আশঙ্কাজনক।
মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, রাজশাহী থেকে হিফাজ পরিবহনের একটি বাস নওগাঁয় যাচ্ছিল। বড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পশ্চিম পাশে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
.png)
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এর মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।