[ দেশজুড়ে ]
শিশুকে গণধর্ষণ, ১৯ বছর পর ৩ আসামির যাবজ্জীবন
শিশুকে গণধর্ষণ, ১৯ বছর পর ৩ আসামির যাবজ্জীবন
কক্সবাজারের টেকনাফে শিশুকে গণধর্ষণ মামলায় ১৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া। তারা টেকনাফের হ্নীলার লেদার বাসিন্দা।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) একরামুল হুদা রায় জানান, ২০০৩ সালের ৩ এপ্রিল টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে আসার পথে ৯ বছরের এক শিশুকে তুলে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা।
এ ঘটনায় নূর মোহাম্মদকে প্রধান আসামি করে নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়ার নামে মামলা করেন গণধর্ষণের শিকার ওই শিশুর বাবা। দীর্ঘ ১৯ বছর পর শুনানি শেষে আজ এ মামলার রায় দেন বিচারক। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!