বুধবার রাতে উপজেলার মাদানী নগরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
.png)
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তবে কী নিয়ে এ ঘটনাটি ঘটেছে, তা জানতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, রাতে ইমন ও জয়কে ছুরিকাঘাত করে স্থানীয় কয়েকজন যুবক। সহপাঠীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১১টায় ইমনকে মৃত ঘোষণা করা হয়।