[ দেশজুড়ে ]
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুর রহিম বাচন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় ইপিজেড থানার লেবার কলোনি গলির মুখে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাতে ছুরিকাঘাতে আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয়া জানা যায়নি। তাকে কারা বা কী কারণে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!