ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাট কাটার সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত, প্রাণ গেল ২ কৃষকের 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ৩১ জুলাই ২০২২
পাট কাটার সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত, প্রাণ গেল ২ কৃষকের 
ফাইল ছবি

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউপির কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময় প্রচণ্ড বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই কৃষক হলেন একই ইউপির কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম।

ফৈলজানা ইউপির ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু বলেন, দুপুরে বৃষ্টি শুরু হলে প্রচণ্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!