[ দেশজুড়ে ]
মাদারগঞ্জে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে চাঁদপুর ব্রিজ মোড় থেকে ১৬৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে মাদারগঞ্জের চাঁদপুর ব্রিজ মোড়ে অভিযান চালায়। এ সময় লালমনিরহাট হরিণচওড়া আদর্শ বাজার গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. এন্তাজ আলী ও মৃত আমিনুল ইসলামের ছেলে মো. ভোলা মিয়াকে ৬৩ বোতল ফেনসিডিল, নগদ ১৮০ টাকা ও ২টি মোবাইল সেটসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৫ হাজার ৫০০ টাকা।
র্যাব কমান্ডার আশিক উজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করার কথা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!