মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহত সিজান আকন নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে এবং নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
আহত মুন্না ছৈয়াল একই গ্রামের আবুল ছৈয়াল ছেলে এবং মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপর বন্ধু আসিফ ব্যাপারী ওই গ্রামের আবদুর রব ব্যাপারীর ছেলে এবং নড়িয়া উপসী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
.png)
নড়িয়া থানার ওসি মাহবুব আলম বলেন, নড়িয়া পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেইম খেলছিলেন সিজান আকন। ওই সময় স্থানীয় লাবিব ছৈয়াল ও তার বন্ধু ইব্রাহিম জয়, রাহিম হাওলাদার , নাহিম ছৈয়ালও গেইম খেলছিলেন। এ সময় খেলা নিয়ে সিজান ও লাবিবের সঙ্গে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজান আকনকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে পুলিশ।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নড়িয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোতালেব বলেন, লাবিব ছৈয়াল, ইব্রাহিম জয়, রাহিম হাওলাদার, নাহিম ছৈয়ালসহ কয়েকজন মিলে সিজানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের শাস্তি দাবি করছি।