বুধবার খুলনা দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার (মহানগর) সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী বিজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া, মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের (হোল্ডিং নং-১৮/২) বাসিন্দা মো. আলী আকবর শেখ ও তার স্ত্রী মিসেস নাজমা আকবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করা এবং মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে একটি মামলা দায়ের করা হয়। এজাহারটি আদালতে প্রেরণ করা হবে।
.png)