শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে (ওয়ারেন্টভুক্ত) জুনাইদ ভূইয়া, মনিয়ন্দ ইউনিয়নের নেপাল সূত্রধরের ছেলে (পলাতক) সাধন সূত্রধর, উত্তর ইউপির রামধননগরের আবুল বাশারের ছেলে আলমগীর, আমোদাবাদের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. জামাল, আজমপুর এলাকার আলী আফসারের ছেলে আলাল মিয়া এবং দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. সোহরাব।
.png)
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃতদের দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।