ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৬ আগস্ট ২০২২
রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গৃহবধূ ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মমিনুল ইসলাম বাবু মিয়াকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে নগরীর লালবাগ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ মে রংপুর নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকার এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে নিয়ে খামার এলাকায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এসে আসাদুল নামে একজন আটক করে পুলিশে দেয়। এ সময় বাকি দুইজন পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামি বাবু মিয়া পলাতক ছিলেন।

Advertisement

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের অক্টোবর মাসে আসামি মমিনুল ইসলাম বাবু মিয়াকে প্রধান করে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর দুই আসামি হলেন, আসাদুল ইসলাম ও রঞ্জু মিয়। দীর্ঘ ১৫ বছর মামলাটির বিচারকার্য চলারপর গত চলতি বছরের ২৬ জুন বিচারক আসামি মমিনুল ইসলাম বাবু মিয়া, আসাদুল ইসলাম এবং রঞ্জু মিয়াকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আসাদুল ইসলাম ও রঞ্জু মিয়া আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি মমিনুল ইসলাম বাবু মিয়া পলাতক ছিলেন। মামলার রায় ঘোষণার পর থেকেই বাবু মিয়া বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার তাকে গ্রেফতার করে। আসামি বাবুর নামে ডাকাতি, চুরি ও মাদক মামালায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!