[ দেশজুড়ে ]
চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ, আসামি রাজা ৫ দিনের রিমান্ডে
আসামি রাজা
টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেফতার ডাকাত দলের সদস্য রাজা মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদল কুমার চন্দ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন সাতদিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে প্রেরণ করেন।
.png)
টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!