ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে দুই কর্মীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৬ আগস্ট ২০২২
কিশোরগঞ্জে দুই কর্মীসহ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ছাত্রদলের দুই কর্মী ও এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সোরান, ছাত্রদলকর্মী মো. জয়নাল ও সাদ্দাম মিয়া।

শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। মামলায় জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এরই মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ছাত্রদলের একটি মিছিল শহরের পুরান থানা হয়ে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে সমাবেশ করে।

সমাবেশ শেষে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশেরে উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য সবুজের মাথা ফেটে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. দাউদ জানান, হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় একটি মামলা হয়েছে। ঐ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!