ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে গাঁজাসহ আটক ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ৯ আগস্ট ২০২২
জামালপুরে গাঁজাসহ আটক ২
আটককৃত সাইফুল ইসলাম ও শামীম গাজী। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দিগপাইতের আল আমিনের মুদি দোকানের সামনে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম ও শামীম গাজী। তারা কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা।

প্রেসি বিজ্ঞপ্তিতে র‌্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দিগপাইতের আল আমিনের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, এক হাজার ৯০০ টাকা, একটি পিকআপ, তিনটি মোবাইল জব্ধ করে। 

Advertisement

তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয়সহ সরবরাহ করে আসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করা হয়েছে। রাতেই তাদের জেলহাততে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!