[ দেশজুড়ে ]
পঞ্চাশের চুক্তি-নামতেই চান একশ’, প্রতিবাদ করায় দলবেঁধে হামলা
ফাইল ছবি
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পাঁচ পর্যটক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মিজান নামে এক পর্যটক বলেন, নোয়াখালী থেকে ৩০ জনের একটি দল নিয়ে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যাই। আমাদের সঙ্গে থাকা একজন ঘোড়ায় ওঠে। ওঠার সময় ৫০ টাকার চুক্তি হলেও নামার পর ১০০ টাকা দাবি করে ঘোড়ার সঙ্গে থাকা যুবক। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের পাঁচজন আহত হয়েছেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদ বলেন, ঘোড়ার মালিকের সঙ্গে পর্যটকদের হাতাহাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ আছে। ঘোড়ার মালিককে আটকের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!