ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়ার্কশপের কর্মচারীর ছদ্মবেশে মাদকের কারবার, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ১১ আগস্ট ২০২২
ওয়ার্কশপের কর্মচারীর ছদ্মবেশে মাদকের কারবার, যুবক গ্রেফতার
আটক রুবেল চন্দ্র দাস

বেগমগঞ্জে ওয়ার্কশপের কর্মচারীর ছদ্মবেশে বিভিন্ন বাসা-বাড়িতে মাদক সরবরাহের অভিযোগে রুবেল চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার বিকেলে বেগমগঞ্জের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতার রুবেল চন্দ্র দাস বেগমগঞ্জের ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের সেতুভাঙা এলাকার গনেশ চন্দ্র দাসের ছেলে।

Advertisement

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার রুবেল দীর্ঘদিন রেফ্রিজারেটর ও এসি ওয়ার্কশপের কর্মচারীর আড়ালে বাসা-বাড়িতে মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে জমিদারহাট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল ফেনসিডিল ও নগদ ২৫ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রসুলপুর ইউপির লতিফপুর গ্রামের ফরাজী বাড়ির পুকুরের দক্ষিণ পাড় থেকে আরো ১২ বোতল বিদেশি মদ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!