ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে নিখোঁজ, সকালে রেললাইনের পাশে মিলল লাশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১৩ আগস্ট ২০২২
রাতে নিখোঁজ, সকালে রেললাইনের পাশে মিলল লাশ
নাটোর জেলার মানচিত্র: ফাইল ফটো

নাটোরে রেললাইনের পাশ থেকে নুরসাদ প্রামানিক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিকাপুর আমহাটি থেকে লাশটি উদ্ধার করা হয়। ৩২ বছর বয়সী নুরসাদ একই এলাকার রুপচান প্রমানিকের ছেলে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় দিনমজুর নুরসাদ। এরপর রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক রাতেও নুরসাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

পরে শনিবার সকালে স্থানীয়রা নুরসাদের লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে শুধু মাত্র মাথায় জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!