ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টমটম উল্টে ইঞ্জিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল যাত্রীর 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৩ আগস্ট ২০২২
টমটম উল্টে ইঞ্জিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল যাত্রীর 
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ইঞ্জিনচালিত টমটম গাড়ি দিয়ে যাত্রা পথে ইমরান নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের  খারুয়া ইউনিয়নের মহেশকুড়া নামক স্থানে শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান একই ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

খারুয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান, একটি টমটম গাড়িতে করে কয়েকজন যাত্রী দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে আসতেই টমটম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমের যাত্রী ইমরান ইঞ্জিনের নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে  ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করা হয়েছে, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!