[ দেশজুড়ে ]
কমেছে কাঁচা মরিচের দাম
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি ২০ টাকা কমেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় কাঁচা মরিচের এ দাম কমে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বন্দর দিয়ে ভারতের কাঁচা মরিচ আসছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ২৪টি ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি হয়। ওই দিন বন্দর থেকে পাইকাররা কাঁচা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে পাঠিয়েছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধের পর শনিবার বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হলেও মোকামগুলোতে চাহিদা কিছুটা কমে যায়। তাই দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সাত ট্রাকে ১৮ হাজার ৯৫০ কেজি কাঁচা মরিচ এসেছে। আজও আমদানি অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!