[ দেশজুড়ে ]
শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী হারুন গ্রেফতার
শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মো. হারুন গ্রেফতার- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামি ও শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মো. হারুনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এমআরসি সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. হারুন, টেকনাফ নয়াপড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের ফজল আহমদের ছেলে।
.png)
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মো. হারুনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা হারুন টেকনাফ মডেল থানার একাধিক মামলার আসামি।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!