[ দেশজুড়ে ]
১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার বাংলাদেশ রেলওয়ের চীফ মেকানিক্যাল কুদরত-ই খুদা বিষয়টি নিশ্চিত করেন।
.png)
রোববার রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি বগি উল্টে যায়। এতে আহত হন ৭ যাত্রী।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়েই আহত হন ৭ যাত্রী। তাদেরকে তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!