ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৬ আগস্ট ২০২২
নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমু নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কামরাবাদ ইউপির চর হেলেঞ্চাবাড়ী গ্রামের হুরমুজ আলীর মেয়ে।

মঙ্গলবার দুপুরে চর হেলেঞ্চাবাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউপির চর হেলেঞ্চাবাড়ী গ্রামে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় হিমু। আধা ঘণ্টা পর স্থানীয়রা হিমুকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হিমু স্থানীয় মোনালিসা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Advertisement

শিশুর মৃত্যুতে নিহতের পরিবারসহ চর হেলেঞ্চাবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!