ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সাড়ে ছয় হাজার ইয়াবাসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ১৭ আগস্ট ২০২২
বগুড়ায় সাড়ে ছয় হাজার ইয়াবাসহ আটক ৪
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৫০০ ইয়াবাসহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- শাফিউল সিদ্দিক, মাইনুল ইসলাম, আব্দুল গফুর ও উজ্জল হোসেন। তাদের মধ্যে শাফিউল বগুড়া সদরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা। মাইনুল ও আব্দুল গফুর বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা। উজ্জল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা। উজ্জল প্রাইভেটকারের চালক ছিলেন। এরমধ্যে শাফিউলের বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ইবরাহীম খান।

Advertisement

তিনি বলেন, ভোরে আদমদীঘি উপজেলার পোঁওতা এলাকা থেকে প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ ইয়াবা এবং তাদের কাছে থাকা মোবাইলও জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে সকালে বগুড়া সদরের কাটনারপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে আরো চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!