বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। তার বাবার নাম কার্তিক ওরফে গোশাই।
মৃতের বন্ধু ও একই প্রকল্পের বাসিন্দা অপর রিকশাচালক নিশান বলেন, বিশ্বনাথ আর আমি একসঙ্গে রিকশা চালাই। তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। মঙ্গলবার সকালে বিশ্বনাথ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
.png)
এ বিষয়ে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পানি থেকে ওপরে তোলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট মৃত্যুর কারণ জানা যাবে।