আটককৃতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ি এলাকার আনছার আলীর ছেলে রাজিব (২৩), রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া বাজার এলাকার মৃত মিলনের ছেলে সুজন (২২), ময়মনসিংহ সদর বয়ড়া এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে রাজু ওরফে পিনিক রাজু (২০), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন কালিকাপুর এলাকার রফিকুল ইসলাম মন্ডলের ছেলে সায়েম রহমান (১৯) ও ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মোস্তফার ছেলে মাহফুজ (২১)। তারা গাজীপুর মহানগরের বাসন থানাধীন বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি রামদা, ১টি রড, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।
.png)