ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেদির রঙ শুকানো আগেই বন্ধ ঘরে যা করল নববধূ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ১৯ আগস্ট ২০২২
মেহেদির রঙ শুকানো আগেই বন্ধ ঘরে যা করল নববধূ
ছবি: ডেইলি বাংলাদেশ

বিয়ে হয়েছে মাত্র ছয় দিন। এখনো শুকায়নি নববধূর হাতের মেহেদির রঙ। এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। রাতে শ্বশুরবাড়িতেই আত্মহননের পথ বেছে নিলেন গৃহবধূ।

এই নববধূর নাম রুনা বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিনমজুর শরিফ মিয়ার স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, নববধূ রুনার পেটের ব্যথার কারণে বুধবার দিনে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসনোগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরেন। পরে তার মা তাকে  স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। 

Advertisement

এদিকে স্বামী শরিফ মিয়াও বাড়ি থেকে বাজারে চলে যান। রাত ১০টার দিকে তার শ্বাশুড়ি গিয়ে দেখেন নববধূর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সে দরজা না খোলায় পিছনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান গলায় ফাঁস দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছে রুনা। বিষয়টি কমলগঞ্জ থানাকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নববধূর মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!