সালিশে বিচার না পেয়ে যুবকের আত্মহত্যা
রাজশাহীতে জনপ্রতিনিধির করা সালিশে ন্যায়বিচার পায়নি ইয়ামিন। এতে হতাশ হয়ে নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন। ইয়ামিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার মো. বাবুর ছেলে।
ইয়ামিনের বাবা জানান, বুধবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটান ইয়ামিন।
বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর বলেন, সম্প্রতি ইয়ামিন একটি মেয়েকে নিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে। এ নিয়ে গত শুক্রবার (১২ আগস্ট) ইয়ামিনকে মারধর করে শ্বশুড়বাড়ির লোকেরা।
.png)
বুধবার (১৭ আগস্ট) সন্ধার দিকে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনের কার্যালয়ে মীমাংসার জন্য বসেন উভয়পক্ষ। সেই সালিশে পক্ষপাতিত্ব করেন কাউন্সিলর আনোয়ার। বিচারে ন্যায়বিচার না পেয়ে রাতে না খেয়েই বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। আর সেই সালিশ থেকে ফিরে ইয়ামিন আত্মহত্যা করে। পরে সকালে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
ইয়ামিনের বাবা বাবু দাবি, সালিশে বিচার না পেয়ে ইয়ামিন আত্মহত্যা করেছে। এ ঘটনার আমি বিচার চাই।
রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।