তিনি জানান, মূল্য তালিকা না থাকায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাউবাজারের মা-বাবার দোয়া মিট শপকে ২ হাজার টাকা, ডিমের দোকান ইমন এন্টারপ্রাইজকে ২ হাজার, বয়রা বাজারের ডিমের দোকান সিনথিয়া স্টোরকে ২ হাজার, ফারুকের মুরগির দোকানকে ২ হাজার, মনিরের ডিমের আড়তকে ২ হাজার ও কামরুল মিট শপকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
.png)
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন সোনাডাঙ্গা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।