[ দেশজুড়ে ]
শরীয়তপুরে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ আটককৃতরা
শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে আটক করা হয়। শনিবার (২০ আগস্ট) বিকেলে আটককৃতদের উদ্ধারকৃত গাঁজাসহ সখিপুর থানায় হস্তান্তর করে র্যাব।
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার চিবচর উপজেলার দ্বিতীয়খন্ড কাজী কান্দি গ্রামের মো. ইনছান ব্যাপারীর ছেলে মো. রাজু ব্যাপারী,
আলতাপ মোল্লার ছেলে মো. হাফিজুর মোল্লা ও চর কামারকান্দি গ্রামের মৃত আজিজ মাতবরের ছেলে মো. মঞ্জু মাতবর।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আক্তার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সখিপুর বালার বাজার এলাকায় মাদক পরিবহন করা হচ্ছে।
.png)
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। তখন ২৬ কেজি গাঁজা, ১টি পিকআপ, ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ডসহ তিনজনকে আটক করা হয়। পরে শনিবার বিকেলে উদ্ধারকৃত গাঁজাসহ তিনজনকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!