ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক, ছাড়পত্র পেল তিন ছাত্রী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২২ আগস্ট ২০২২
ক্লাস ফাঁকি দিয়ে টিকটক, ছাড়পত্র পেল তিন ছাত্রী
ছবি: সংগৃহীত

বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে টিকটক করায় ছাড়পত্র দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে ছাড়পত্র পাওয়া নবম শ্রেণির তিন ছাত্রীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নবম শ্রেণির ওই তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটকে ব্যস্ত থাকত। এ ছাড়া শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারফরম্যান্সও ন্যূনতম ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে দেখাই এবং তিন ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!