ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষিকাকে ছুরিকাঘাত করে ছিনতাই, কারাগারে ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ২২ আগস্ট ২০২২
শিক্ষিকাকে ছুরিকাঘাত করে ছিনতাই, কারাগারে ৩
গ্রেফতারকৃতরা।ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ারা বেগম নামে এক শিক্ষিকাকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে জেলা শহরের  দক্ষিণ পৈরতলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 


আহত শিক্ষিকা আনোয়ারা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকার স্বামী আবুল কালাম আজাদ বাদী হয়ে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি মামলা করলে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত হলেন- জেলা শহরের উত্তর পৈরতলার দুলাল মিয়ার ছেলে মাসুদুর রহমান পাপেল, পূর্ব মেড্ডার বিজয় সরকারের ছেলে হৃদয় সরকার ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম জয়।

Advertisement


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈরাংকুল গ্রামের আবুল আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা বেগম মুন্সিগঞ্জ জেলার একটি স্কুলে শিক্ষকতা করেন। 
গত কয়েকদিন আগে আবুল কালাম স্ত্রী আনোয়ারাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বোনের স্বামীর বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে আবুল কালাম তার স্ত্রী ও ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। 

পথি পৈরতলা ব্রিজের সামনে ছিনতাইকারীরা তাদের রিকশার গতিরোধ করে দাঁড়ালো আবুল কালামের কাছে থাকা ৫ হাজার টাকা এবং তার স্ত্রীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। 

এ সময় ছিনতাইকারীরা আনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। এ সময় 
তাদের চিৎকারে টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগটি ফেলে পালিয়ে যায়। আহতবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


তিনি আরো বলেন, এ ঘটনায় শিক্ষিকার স্বামী আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করলে বাদী তাদের শনাক্ত করেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!