ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল চা-দোকানির 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৩, ২৩ আগস্ট ২০২২
বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল চা-দোকানির 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান নামে এক চা-দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাভলী নামে এক শিশু আহত হয়।

সোমবার রাত ৯টার দিকে সদর থানার বদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান ওই গ্রামের মঈনুদ্দিন সরদারের ছেলে। লাভলী মিজানুরের ভাতিজি। 


মিজানুর রহমানের চাচা জয়নাল আবেদিন জানান, রাতে বাড়ির উঠানে বিদ্যুতের তার মেরামত করতে গেলে ছিড়ে থাকা তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজানুর। সেসময় তাকে ধরতে গিয়ে ভাতিজি লাভলী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, হাসপাতালে আসার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তবে আহত শিশুর শারীরিক অবস্থা ভালো। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!