মৃত হাসান ছৈয়াল তরপুরচন্ডী ইউনিয়নের ছৈয়াল বাড়ির শরীফ ছৈয়ালের ছেলে। হাসানের পরিবার বিষ্ণুদীর শামছুল হকের গাজী মঞ্জিলে ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। হাসান রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
হাসানের বাবা শরীফ ছৈয়াল বলেন, মোবাইল চুরির অপবাদে সেলিমসহ কয়েকজন হাসানকে ঘর থেকে ঢেকে নিয়ে মারধর করে এবং বাড়ির সামনের খেঁজুর গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে হাসানকে আমাদের ঘরের সামনের রুমে আটকে রেখে বাইরে তালা দিয়ে চলে যায়। তার সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
.png)
তিনি আরো বলেন, আমার ছেলেকে মেরে তারা ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।