ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁসের খোপে ঢুকে ১১ ফুটের অজগরের এলাহি কাণ্ড

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৪ আগস্ট ২০২২
হাঁসের খোপে ঢুকে ১১ ফুটের অজগরের এলাহি কাণ্ড
হাঁসের খোপ থেকে বিশাল একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি লম্বায় ১১ ফুট ও তার ওজন ২০ কেজি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি হাঁসের খোপ থেকে বিশাল একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি লম্বায় ১১ ফুট ও তার ওজন ২০ কেজি।

বুধবার ভোর ৬টার দিকে স্থানীয় কৃষক বিল্লাল খানের বাড়ি থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে।

Advertisement

ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার বলেন, সকালে গৃহকর্তা বিল্লাল খান তাকে মোবাইল ফোনে তাদের হাঁসের খোপে অজগর প্রবেশের খবর দেন। খবর পেয়ে সহকর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করি।

বিশালাকৃতির অজগরটি ওই খোপ থেকে তিনটি হাঁস খেয়ে নড়াচড়া করতে পারছিল না। পরে উদ্ধার করে সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় বলে ওয়াইল্ড টিমের সদস্যরা জানান।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, খাবারের খোঁজে সুন্দরবন থেকে অজগর সাপটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!