[ দেশজুড়ে ]
সিলেটে ঝোপে মিলল নবজাতক
প্রতীকী ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জে ঝোপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নবজাতক মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় ফেঞ্চুগঞ্জ সেতুর পাশে একটি ঝোপ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। শিশুটি উদ্ধার করেন নাহিদ সুলতান ওরফে পাশা।
তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ সেতুর পাশে ঝোপের মধ্যে কান্নার আওয়াজ শুনে ভিড় করছিলেন লোকজন। কিন্তু কেউ এগিয়ে যাননি। পরে উদ্যোগী হয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করি আমি। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
.png)
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, নবজাতক মেয়েটির বয়স আনুমানিক একদিন। ওজন দুই পাউন্ড। নবজাতকের ঠান্ডার সমস্যা রয়েছে। তার চিকিৎসা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!