আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা (ভামীকাত্রা) গ্রামের প্রয়াত নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের মো. রূপচান মিয়ার ছেলে মো. হাসেন আলী (৩৮) ও পৌর শহরের আকুর টাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে মো. ফজলুর রহমান (৬৭)।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি ৩ এর ৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিলসহ প্রতারক চক্রের তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’(ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল (জাল) দাফতরিক সিল ও স্বাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমি খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা করটিয়া হাটের সরকারি খাস ভূমিতে ভিটি (বন্দোবস্ত/দোকানের পজিশন) বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।