পুলিশ ও মৃতের স্বজনরা জানান, নাসিমার মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যে মানিককুড়া গ্রাম থেকে স্থানীয় হেন্ডেলের মোড়ে সে চা পান করতে যেতো। গত শনিবার বিকেলে কাউকে কিছু না বলে নাসিমা বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে সে বাড়ি ফিরে না আসায় স্বামী-সন্তানরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর শুরু করে।স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার আমির হোসেন নালিতাবাড়ী থানায় জিডি করেন। চারদিন অতিবাহিত হলেও নাসিমার কোনো সন্ধান না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
বৃহস্পতিবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বন বিভাগের সমতল ভূমিতে রোপণকৃত আকাশমনি বাগানে স্বামী-সন্তানরা তাল্লাশি শুরু করে। এক সময় জঙ্গলের ঝোপে মাটিচাপা অবস্থায় নারীর লাশ দেখতে পান।
.png)
এ সময় মাটি খুঁড়ে বন্য শিয়াল ওই লাশের হাত ও মাথার কিছু খাওয়ায় তা ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। পরে স্বামী আমির হাতে থাকা চুড়ি ও পরনের কাপড় দেখে স্ত্রীর লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে নালিতাবাড়ী সার্কেলের এএসপি আফরোজা নাজনীনসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত হন।
এর পরপর সিআইডির ক্রাইমসিন ইউনিট, র্যাব-১৪ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে আসেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক।