বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে জেলা চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা গেছে, জনি উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি পূর্ব গামারীতলা গ্রামের মতিউর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতাল বলেন, মাসুদ রানা জনি কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। গত ২৩ আগস্ট দুপুরে স্থানীয় এক স্বামী পরিত্যক্তা তার দোকানে মোবাইল সার্ভিসিং করাতে যান। এ সময় বিদ্যুৎ চলে গেলে ঐ নারীকে জনি ধর্ষণ করেন।
ওসি আরো বলেন, বুধবার রাতে ঐ নারী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। ঐদিন রাতেই অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।