[ দেশজুড়ে ]
বাস্তবায়ন হলো প্রতিবন্ধী রিপনের খেয়ে পরে বাঁচার স্বপ্ন
ছবি : ডেইলি বাংলাদেশ
নরসিংদীর বেলাব উপজেলার সিনিয়র সাংবাদিক মো. দিদার হোসেন পিন্টুর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী রিপনের খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন বাস্তবায়ন হলো। পেলেন একটি হুইল চেয়ার, একটি গাভি ও সবজি ব্যবসার জন্য ১৫ হাজার ৯০০ টাকা।
টেকপারা গ্রামের মো. রশিদ মিয়ার প্রতিবন্ধী ছেলে রিপন মিয়ার হাতে সাংবাদিক দিদার হোসেন পিন্টুর সহযোগিতায় ক্রয়কৃত হুইল চেয়ার, গাভি ও ব্যবসার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব থানার ওসি তানভীর আহমেদ, বেলাব প্রেস ক্লাবের সভাপতি শেখ আবদুল জলিল, সাধারণত সম্পাদক আশিকুল ইসলাম হানিফসহ সাংবাদিকরা।
.png)
সাংবাদিক দিদার হোসেন পিন্টু বলেন, রিপন মিয়াকে দেখে তার জন্য কিছু করার তাগিদ অনুভব করি। তারপর বন্ধু-বান্ধবদের কাছে থেকে ৫০ হাজার টাকা উঠাই। ওই টাকা দিয়েই গাভি এবং ব্যবসার জন্য টাকা আর একটা হুইল চেয়ার কিনে তার পরিবারের হাতে তুলে দেই। উপহারের টাকা, হুইল চেয়ার আর টাকা পেয়ে রিপন ও তার পরিবার এবং এলাকাবাসী অনেক খুশি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!