ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণপদকপ্রাপ্ত সংস্কৃ‌তিকর্মী আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার যুবক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ২৭ আগস্ট ২০২২
স্বর্ণপদকপ্রাপ্ত সংস্কৃ‌তিকর্মী আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার যুবক
ছবিতে সংস্কৃতিকর্মী সামসুন্নাহার নিপা

ব‌রিশা‌লের সংস্কৃ‌তিকর্মী শামসুন্নাহার নিপার আত্মহত্যার ঘটনায় আমিরুল ইসলাম না‌মে এক যুবক‌কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আমিরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামে। চাকরির সুবা‌দে তিনি নর‌সিংদীতে থাকতেন।

বরিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, আমিরু‌লের বা‌ড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও নরসিংদীতে চাকরি করতেন। ১৩ আগস্ট তার বিরুদ্ধে শামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা করেন নিপার বোন ডালিয়া আক্তার। মামলায় অভিযুক্ত আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করা হয়।

Advertisement

নিপা বিয়ের জন্য চাপ দিলে তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে আমিরুলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার অভিযান চা‌লি‌য়ে নর‌সিংদী থে‌কে গ্রেফতার ক‌রে আমিরুলকে ব‌রিশা‌লে নি‌য়ে আসে পুলিশ। শ‌নিবার তা‌কে আদালতে তোলা হ‌য়েছে।

এর আগে, গত ২ আগস্ট গভীর রাতে বরিশাল নগরীর ম‌ল্লিক রো‌ডে ভাড়া‌ বাসায় নিজ কক্ষে আত্মহত্যা করেন আবৃ‌ত্তিতে স্বর্ণপদক বিজয়ী শামসুন্নাহার নিপা। তি‌নি বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর সদস‌্য ছি‌লেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!