ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করতে নারাজ প্রেমিক, ফাঁস নিলেন মনি 

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫১, ২৭ আগস্ট ২০২২
বিয়ে করতে নারাজ প্রেমিক, ফাঁস নিলেন মনি 
পান্না আক্তার মনির স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বহুতল ভবনের বাসা থেকে পান্না আক্তার মনি নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পান্না আক্তার মনি রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।

নুরুল আমিন দাবি করে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

Advertisement

তিনি আরো বলেন, এটি আত্মহত্যা। মেয়েটির প্রেম ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া তার কোনো সমস্যা ছিল না।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ধারণা করছি মনি আত্মহত্যা করেছে। এ ঘটনায় মনির ভাই রিপন হোসেন সাধারণ ডায়েরি করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!