শফি আলমের খোঁজ শনিবারও মেলেনি বলে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হক নিশ্চিত করেছেন। নিখোঁজ শফি আলম ওই এলাকার মৃত আব্দু খালেকের ছেলে।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সেপেক্টর) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পায় প্রতিদিন রাতে নদীর তীরবর্তী শীতারখিল জায়গাতে এলাকায় ৭-৮জন জুয়াড়ি জুয়া খেলে। খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
.png)
তিনি আরো বলেন, এ সময় কাউকে না পেয়ে চলে আসি। সকালে শুনতে পাই জুয়াডিদের মধ্যে ৩ জন মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়েছে। এরমধ্যে দুইজন সাঁতরে তীরে উঠলেও শফি আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধারে তৎপরতা চালায়।