ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসায় আঁড়া ভেঙে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ২৮ আগস্ট ২০২২
মাদরাসায় আঁড়া ভেঙে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় একটি আবাসিক মাদরাসার পাটাতনের আঁড়া ভেঙে সামিয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে স্থানীয়রা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মির্জি বাজার এলাকার রহিমা খাতুন মহিলা ক্যাডেট মাদরাসায় এ ঘটনায় ঘটে। সামিয়া আক্তার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফরাজির মেয়ে এবং ওই মাদরাসার ছাত্রী।

Advertisement

আহতরা হলো- কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), মো. গিয়াসউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা, হাবিবুর রহমনের মেয়ে সামিয়া (১০) এবং মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১১)। 

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন বলেন, বিকেলে ওই টিনশেড মাদরাসার পাটাতনের ওপরে লাকড়ি রাখা হয়। সন্ধ্যার দিকে শিশুরা নাস্তা খাচ্ছিল। ওই সময় হঠাৎ পাটাতনের আঁড়া ভেঙে শিশুদের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ শিশু আহত হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!