ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মরিচ ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে প্রাণ গেল কৃষকের 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:০৯, ২৯ আগস্ট ২০২২
মরিচ ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেত্রে কীটনাশক ছিটাতে গিয়ে হাসেম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম আলী উপজেলার ছাতিয়ানগ্রামের হাবিল উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, গত রোববার দুপুর ১টার দিকে মরিচ ক্ষেতে পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করছিলেন হাসেম আলী। এর কিছুক্ষণ কীটনাশক প্রয়োগ করার পর প্রচন্ড গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর নিজ বাড়িতে নেয়া হলে  বিকেল ৪টার দিকে মারা যান তিনি। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!