ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ৩০ আগস্ট ২০২২
মোবাইল ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা
টাঙ্গাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা। নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার রাতে নাগরপুর উপজেলার সহবতপুর ইউপির সারাংপুর উত্তর পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গরু ব্যবসায়ী ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে। 

মঙ্গলবার ঘটনাস্থল থেকে মৃত জুলহাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

নিহত গরু ব্যবসায়ী জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্তুতি নেন। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে মৃতের স্বজনরা তার মরদেহ বাড়ির পাশের ডোবায় পরে থাকতে দেখেন।

নাগরপুর থানার  ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোট শেষে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!