বুধবার ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়েনের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলা বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তামিম মোল্যা মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউপির মধ্য বনগ্রামের ইকরাম মোল্যার ছেলে। সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান।
.png)
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় তামিম মোল্যা। এরপর আর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে বুধবার ভোরে বাড়ির পাশের একটি কলা বাগানের মধ্যে তামিমের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, কে বা কারা ওই ছাত্রকে হত্যা করেছে তার কারণ জানা যায়নি। তবে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।