[ দেশজুড়ে ]
গাড়ি কেনার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুক দাবিতে সনিয়া আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে উঠেছে স্বামী ইমনসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বুধবার বেলা ১১টার দিকে সনিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সনিয়ার পরিবারের অভিযোগ, গাড়ি কেনার জন্য ১০ লাখ টাকা যৌতুক চেয়েছিল ইমন। সেই টাকা না পেয়ে তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর স্বামী ইমনসহ শ্বশুরবাড়ির লোকজন পালাতক রয়েছে।
সানিয়ার বাবা ছানাউল্যাহ মিয়া বলেন, আড়াই বছর আগে আমার বিয়ে সঙ্গে স্থানীয় ঝাউগড়া এলাকার সেলিমের ছেলে ইমনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এর মধ্যে সনিয়া চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে প্রায় চার মাস ধরে সনিয়া আমার বাড়িতেই ছিল। ৩০ আগস্ট তাকে বুঝিয়ে আবারো স্বামীর বাড়িতে পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, ইমনের চাহিদামাফিক ১০ লাখ টাকা না পেয়ে আমার মেয়েকে হত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!