বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের ছোট বহুলার জিতু মিয়ার মেয়ে জান্নাতি বেগম ও দক্ষিণ তেঘরিয়ার ফিদার আলীর ছেলে সিদ্দিক আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
.png)
তিনি বলেন, পাওনা টাকার নিয়ে দ্বন্দ্বের জেরে হবিগঞ্জের তেগরিয়া গ্রামের ১৭ বছর বয়সী আয়বুর রহমান খোকন অরফে আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে ২০২১ সালের ৪ এপ্রিল আকাশকে হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় নিয়ে আসেন। পরে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন৷ মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।